কুমিল্লা সহ সারা দেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- মো. জমির আলী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫ ২০:০৫ পি এম
নিজস্ব প্রতিবেদক।।
শনিবার ১৫ নভে: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমগ্র দেশব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর উচ্চ বিদ্যালয়, কুমিল্লা সেনানিবাস এলাকার আসলাম খান স্কুল এন্ড কলেজ, কুমিল্লা মহানগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা হাউজিং স্টেট স্কুল এন্ড কলেজসহ সর্বমোট ৪টি কেন্দ্রে ৩৩টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ২৫০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কুমিল্লা পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আনন্দধারা বিদ্যাপীঠ স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব আফরোজা হাসনাত। বৃত্তি পরীক্ষায় নিয়োজিত সকল কেন্দ্র সচিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান প্রধানদেরকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা পূর্ব জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে মোঃ আউয়াল খান সভাপতি ও এম.টি.জামান নাঈম সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা পূর্ব জেলা।
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ
- ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব
- রমজানে খেজুরের শুল্ক ২৫% থেকে কমে ৫%, আপেল ও মাল্টা আমদানিতেও কর ছাড়
- বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন